Dhaka 5:35 pm, Tuesday, 15 September 2026

পাবনায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : 12:33:03 am, Tuesday, 14 April 2026
  • 310 Time View

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে শনাক্ত; সুজানগরে অভিযান চালিয়ে আটক, আমিনপুরে উদ্ধার দুটি মোটরসাইকেল
নিজস্ব প্রতিবেদক, পাবনা
পাবনায় পৃথক দুটি মামলার তদন্তে অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, পাবনা সদর থানা-এ দায়ের করা মোটরসাইকেল চুরির দুইটি মামলা (নং ২৬(০৪)২০২৬ ও ২৭(০৪)২০২৬) তদন্তের সময় তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি দল সুজানগর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রাহাতুল ইসলাম (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আমিনপুর ফাঁড়ি এলাকার কল্যাণপুর চর থেকে চুরি হওয়া দুটি কালো রঙের ডিসকভার ১২৫ সিসির মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তা পেলেন রেঞ্জ ডিআইজির সম্মাননা ।

পাবনায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

Update Time : 12:33:03 am, Tuesday, 14 April 2026