Dhaka 5:35 pm, Tuesday, 15 September 2026

ঈশ্বরদীতে র‌্যাবের অভিযান বিদেশি রিভলভার ও গুলিসহ যুবক গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 12:23:22 am, Tuesday, 14 April 2026
  • 321 Time View

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী উপজেলায় র‌্যাব-১২ এর অভিযানে একটি বিদেশি রিভলভার ও গুলিসহ সোহেল রানা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার রূপপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেফতারকৃত সোহেল রানা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অর্জুনপুর গ্রামের মৃত জামাল উদ্দিন খলিফার ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় তার কাছ থেকে ১টি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড গুলি, ৩টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, ১টি প্রাইভেটকার ও ১টি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ/১৯(এফ) ধারায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তা পেলেন রেঞ্জ ডিআইজির সম্মাননা ।

ঈশ্বরদীতে র‌্যাবের অভিযান বিদেশি রিভলভার ও গুলিসহ যুবক গ্রেফতার

Update Time : 12:23:22 am, Tuesday, 14 April 2026