ভাঙ্গুড়ায় ভাড়াটিয়া পেটালেন বাসার মালিক কে

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভাড়াটিয়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। ১৯ মার্চ (বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার পৌর সদরের এসআর পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শরিফা খাতুন (৪০),সেফাত মিয়া (১৮),জিহাদ মিয়া (১৫) ,মনি খাতুন (৪০)এ ঘটনায় এদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

সূত্রে জানা যায়, উপজেলার পৌর সদরের পুরাতন এস আর পাড়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম খান তার বাড়িতে দীর্ঘদিন ধরে কয়েকজন ভাড়াটিয়া বসবাস করে আসছিলেন। নিজ প্রয়োজনে বাসাটি খালি করতে বললেও ভাড়াটিয়ারা তা মানতে রাজি হননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এর ধারাবাহিকতায় গত ১৯ মার্চ সকাল আনুমানিক ৯টার দিকে এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা গৃহবধূকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তীতে আহত গৃহবধূকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় আঘাতের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী দ্রুত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান জানান লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বনওয়ারীনগর বাজার যানজট নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

ভাঙ্গুড়ায় ভাড়াটিয়া পেটালেন বাসার মালিক কে

Update Time : ০৪:৫৯:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬