Dhaka 9:37 am, Thursday, 29 October 2026

ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

  • Reporter Name
  • Update Time : 10:07:55 pm, Tuesday, 12 May 2026
  • 296 Time View

মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

গাজীপুর কালিয়াকৈর ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর ৪টা ২৫ মিনিটে কালিয়াকৈর থানাধীন চন্দ্রা কাঁচাবাজারের পূর্বপাশের জঙ্গল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ৪-৫ জন দৌড়ে পালিয়ে যায়।
দেলোয়ার ওরফে দেলু (৩৭)পিতা- মৃত দানেছ আলী, সাং- রতনপুর সেনপাড়া, কালিয়াকৈর, গাজীপুর হাফিজ উদ্দিন হাইদু (২৬) পিতা- জয়নাল আবেদীন, সাং- রতনপুর, কালিয়াকৈর, সুজন সিকদার (৩৫) পিতা- জহির সিকদার, সাং- রতনপুর, কালিয়াকৈর, মারুফ ইসলাম (২৩), পিতা- আলমগীর আলম, সাং- রতনপুর লাদেন মার্কেট, কালিয়াকৈর, শান্ত ইসলাম (২৩) পিতা- আবুল হোসেন, সাং- রতনপুর লাদেন মার্কেট, কালিয়াকৈর, মো. জুম্মন (২৫) পিতা- মৃত ছোবাহান, সাং- পাচনখোলা, মুন্সীগঞ্জ, বর্তমান- রতনপুর, কালিয়াকৈর, মো. জহিরুল ইসলাম (৩৫) পিতা- আ. সাত্তার, সাং- দক্ষিণ রামখানা, নাগেশ্বরী, কুড়িগ্রাম, বর্তমান- রতনপুর, মজিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া, কালিয়াকৈর ।

কালিয়াকৈর মডেল থানার ওসি শহিদুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল চন্দ্রা কাঁচাবাজারের পূর্বপাশের জঙ্গলে অবস্থান নিয়েছে। মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৭ জনকে হাতেনাতে আটক করি। বাকিরা জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায় আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রামদা, ৩টি চাকু, ১টি করাত, ২টি ছোরা ও ১টি লোহার রড উদ্ধার করা হয়েছে। কালিয়াকৈর থানা চত্বরে উদ্ধারকৃত আলামতসহ আসামিদের হাজির করে প্রেস ব্রিফিং করে পুলিশ।

ওসি আরও বলেন,আটককৃতদের বেশিরভাগ রতনপুর এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে দস্যুতা প্রস্তুতির মামলা রুজু হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঈদ সামনে রেখে মহাসড়ক ও বাইপাস এলাকায় ডাকাতি প্রতিরোধে রাতের টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। স্থানীয়রা জানান, চন্দ্রা-নবীনগর মহাসড়কে গত এক মাসে ৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। ভোররাতে পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Update Time : 10:07:55 pm, Tuesday, 12 May 2026