Dhaka 11:21 pm, Sunday, 22 November 2026

পরিবেশ রক্ষায় কালিয়াকৈরে বৃক্ষ বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : 04:51:37 pm, Friday, 8 May 2026
  • 292 Time View

মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালিয়াকৈরে পরিবেশ সংরক্ষণে করণীয় বিষয়ক আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের আয়োজনে পৌরসভা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন, পরিবেশ উন্নয়ন পরিষদের উপদেষ্টা ডাঃ ফারুক আহমেদ রিপন এবং অধ্যাপক খালিদ হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক আইয়ুব রানা, পরিবেশ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ও সহ-সভাপতি সানোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীদের মাঝে ৫ শতাধিক ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পরিবেশ রক্ষায় কালিয়াকৈরে বৃক্ষ বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা

Update Time : 04:51:37 pm, Friday, 8 May 2026