Dhaka 9:07 pm, Friday, 18 September 2026

নন্দনপুরে সেলাই মেশিন বিতরণ: স্বাবলম্বিতার পথে নতুন আশা

  • Reporter Name
  • Update Time : 07:57:35 am, Wednesday, 6 May 2026
  • 220 Time View

স্টাফ রিপোর্টার, পাবনা:

পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে হতদরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৬৮, পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন-এর উদ্যোগে তার মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের যাচাই-বাছাই করে এসব সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দনপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আলী মুর্তজা এবং ইউনিয়নের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ হতদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে পরিবারগুলোর আর্থিক সংকট কিছুটা লাঘব হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

তারা আরও জানান, ভবিষ্যতেও এমন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভূরুঙ্গামারী চেয়ারম্যান (চরমোনাই থেকে বরখাস্ত) এর বিরুদ্ধে প্রকল্পে অনিয়মের অভিযোগ

নন্দনপুরে সেলাই মেশিন বিতরণ: স্বাবলম্বিতার পথে নতুন আশা

Update Time : 07:57:35 am, Wednesday, 6 May 2026