মাটির নিচে ‘মাদক সাম্রাজ্য’! সুড়ঙ্গপথে লুকিয়ে ব্যবসা!

  • Reporter Name
  • Update Time : ১১:৩০:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • 83 Time View

ভোরের অভিযানে চাঞ্চল্য—গোপন কক্ষ থেকে গাঁজা-ইয়াবা উদ্ধার, সিলগালা আস্তানা

স্টাফ রিপোর্টার,গাজীপুর (টঙ্গী)

গাজীপুরের টঙ্গীর মাজারবস্তি এলাকায় মাটির নিচে গড়ে তোলা ‘গোপন মাদক আস্তানা’র সন্ধান পেয়েছে পুলিশ। সুড়ঙ্গপথ ও ভূগর্ভস্থ কক্ষ ব্যবহার করে দীর্ঘদিন ধরে চলছিল মাদক কেনাবেচা—এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অভিযানে।

মঙ্গলবার (৫ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৩৮ জনকে আটক করা হয়েছে। এ সময় গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় মাটির নিচে নির্মিত একাধিক কক্ষ ও সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া যায়, যা মাদক লেনদেন ও সেবনের জন্য ব্যবহৃত হচ্ছিল। পরে ওইসব গোপন কক্ষ থেকে মাদক ও সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়।

টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. এরশাদুর রহমান জানান, “মাজারবস্তি এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া গেছে।”

তিনি আরও জানান, আটককৃতরা মাদক কেনাবেচার সঙ্গে সরাসরি জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযানে ব্যবহৃত কক্ষগুলো সিলগালা করে দেওয়া হয়েছে।

অভিযানটির নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মাটির নিচে ‘মাদক সাম্রাজ্য’! সুড়ঙ্গপথে লুকিয়ে ব্যবসা!

Update Time : ১১:৩০:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ মে ২০২৬