শৈশবের নিরাপত্তা প্রশ্নে! পাবনায় শিশু ধর্ষণ মামলার আসামি পুলিশের জালে

  • Reporter Name
  • Update Time : ১০:১৫:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • 98 Time View

৩ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে মামলা
অভিযোগের পরপরই পুলিশের অভিযান, দ্রুত গ্রেপ্তার
নারী ও শিশু সুরক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতির পুনর্ব্যক্ত নিজস্ব প্রতিবেদক, পাবনা। পাবনায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতেই পাবনা সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত অভিযানে নেমে অভিযুক্তকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, তিন বছরের ওই নাবালিকা শিশুকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর পরিবার পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করে। অভিযোগটি আমলে নিয়ে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় মামলা রুজু করে (মামলা নং-৫৪, তারিখ: ২৮/০৪/২০২৬)।
মামলা দায়েরের পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে এবং দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে। এদিকে পুলিশ সুপার কলমের দর্পণকে জানান “নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”ভুক্তভোগী শিশুর পরিবার পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয় সচেতন মহলও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শিশু নিরাপত্তা জোরদারে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শৈশবের নিরাপত্তা প্রশ্নে! পাবনায় শিশু ধর্ষণ মামলার আসামি পুলিশের জালে

Update Time : ১০:১৫:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬