“ইয়াবাসহ ধরা খেলো চক্র: সাঁথিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ গ্রেফতার”

  • Reporter Name
  • Update Time : ১০:৩৩:২৩ অপরাহ্ণ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • 84 Time View

স্টাফ রিপোর্টার, পাবনা:
পাবনার সাঁথিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার নেতৃত্বে পরিচালিত অভিযানে পৌরসভার গোপীনাথপুর গ্রামের লোকমান প্রামাণিকের ছেলে মোঃ শামীম (৩৫), আব্দুল বাতেনের ছেলে মোঃ বাবুল (৩৮) এবং বিলমহিষারচর গ্রামের মোঃ শাহজাহানের ছেলে মোঃ সোহেল রানাকে (২৬) গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
এর আগে, শনিবার (২৫ এপ্রিল) রাতে সাঁথিয়া থানার নাগডেমরা ইউনিয়নে পৃথক মাদকবিরোধী অভিযানে সেলন্দা গোরস্থানপাড়া এলাকার মোঃ জলিল সরকারের ছেলে মোঃ রাকিব ওরফে ফখরুদ্দিন (২১)-কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে এসব মাদকব্যবসায়ীকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

“ইয়াবাসহ ধরা খেলো চক্র: সাঁথিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ গ্রেফতার”

Update Time : ১০:৩৩:২৩ অপরাহ্ণ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬