শরৎনগর বাজারে মোবাইল কোর্টের অভিযান, আইন ভঙ্গের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৪:০৩ অপরাহ্ণ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • 105 Time View

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করে আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) রাত ৮টার দিকে পরিচালিত এ অভিযানে মো: বাচ্চু মোল্লা (৫৮) নামের এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। তিনি উপজেলার চৌবাড়ীয়া হারোপাড়া গ্রামের মৃত ইয়াসিন মোল্লার ছেলে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ৪ ও ৮ ধারা লঙ্ঘন করেন। এ অপরাধে তাকে একই আইনের ২৪ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শরৎনগর বাজারে মোবাইল কোর্টের অভিযান, আইন ভঙ্গের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৯:৫৪:০৩ অপরাহ্ণ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬