Dhaka 10:18 pm, Wednesday, 25 November 2026

ন‌ওগাঁর মান্দায় ৪৮ লিটার চোলাই মদ তৈরির ওয়াশ উদ্ধার, গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : 09:59:53 pm, Wednesday, 25 November 2026
  • 17 Time View

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর মান্দায় বিশেষ অভিযান চালিয়ে ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ আনিছুর রহমান (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার আনিছুর রহমান ওই গ্রামের মৃত সাহেব আলী মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে আনিছুর রহমানের বসতবাড়ির উত্তর পাশে অবস্থিত গোয়ালঘরে তল্লাশি চালায় পুলিশ। এ সময় দুটি কালো রঙের প্লাস্টিকের জারকিনে সংরক্ষিত ২৪ লিটার করে মোট ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করা হয়। উদ্ধার করা ওয়াশের আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ২০০ টাকা।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার বাড়ি থেকে ৪৮ লিটার চোলাই মদ তৈরির ওয়াশ উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পার্বতীপুরে ৪৭ বছরেও ভবন না থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে 

ন‌ওগাঁর মান্দায় ৪৮ লিটার চোলাই মদ তৈরির ওয়াশ উদ্ধার, গ্রেপ্তার ১

Update Time : 09:59:53 pm, Wednesday, 25 November 2026