বাঁচাতে গিয়ে নিজেই জখম! পাবনায় হৃদয়বিদারক ঘটনা

  • Reporter Name
  • Update Time : ১০:৫৭:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • 133 Time View

নিজস্ব প্রতিনিধি : পাবনা।
পাবনা সদর উপজেলার শালগাড়ীয়া এলাকায় পাবনা জেনারেল হাসপাতাল-এর সামনে ভয়াবহ হামলার শিকার হয়েছেন দশম শ্রেণির শিক্ষার্থী মো. সিফাত (১৫)। বন্ধুকে রক্ষা করতে গিয়ে নিজেই কুপিয়ে গুরুতর জখম হন তিনি। একই ঘটনায় তার বন্ধু রাদ বর্তমানে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
গত ১৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিফাত ও রাদ হাঁটাহাটি করছিলেন। হঠাৎ ৪টি মোটরসাইকেল ও একটি অটোযোগে আসা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। প্রথমে রাদকে নির্মমভাবে কুপিয়ে ফেলে দেওয়া হয় মাটিতে। বন্ধুকে বাঁচাতে এগিয়ে গেলে সিফাতকেও ছাড় দেয়নি হামলাকারীরা।
রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দুই কিশোরের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। যাওয়ার আগে তারা একটি আইফোন ১৩ প্রো, একটি অ্যান্ড্রয়েড ফোন ও প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ।
গুরুতর আহত সিফাতকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। অন্যদিকে রাদ চিকিৎসাধীন রয়েছেন পাবনা এসোর্ট স্পেশালাইজড হাসপাতাল-এর আইসিইউতে।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে আতঙ্ক। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীদের পরিবার।
এই হৃদয়বিদারক ঘটনা আবারও মনে করিয়ে দিল—নিরাপত্তাহীনতার কাছে কতটা অসহায় সাধারণ মানুষ!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাঁচাতে গিয়ে নিজেই জখম! পাবনায় হৃদয়বিদারক ঘটনা

Update Time : ১০:৫৭:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬