1. admin@kolomerdorpon.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় জেলি-কেমিক্যালে দুধ তৈরির কারখানা ধরা, ব্যবসায়ীর ১ বছরের জেল ও ১ লাখ জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার, পাবনা:
পাবনার ভাঙ্গুড়ায় জেলি ও ক্ষতিকর কেমিক্যাল দিয়ে ভেজাল দুধ তৈরির চাঞ্চল্যকর অভিযোগে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগারি গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন (৪০) সিংগারি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এ সময় প্রায় ২০০ লিটার জেলি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
ভ্রাম্যমাণ আদালত জব্দকৃত এসব ভেজাল উপকরণ জনসম্মুখে ধ্বংসের নির্দেশ দেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় অভিযুক্তকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে ভাঙ্গুড়া থানা পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন,
“ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন কর্মকাণ্ডে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost