Dhaka 6:26 pm, Thursday, 26 November 2026

খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। 

  • Reporter Name
  • Update Time : 03:57:24 pm, Thursday, 26 November 2026
  • 23 Time View

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার আল ফারুক সোসাইটিতে মাদক সংক্রান্ত বিরোধের জেরে রানা নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।

আহত রানা আলী হোসেনের ছেলে। জানা গেছে, দুর্বৃত্তরা তার পায়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায়। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি খুলনার শান্তিনগর এলাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

একের পর এক খুন, হামলা, চাঁদাবাজি, ছিনতাই ও মাদককেন্দ্রিক সহিংসতার ঘটনায় খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে একাধিক অপরাধী চক্র। এসব চক্রের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই ঘটছে সংঘর্ষ ও হামলার ঘটনা।

একসময় শান্তি ও সম্প্রীতির শহর হিসেবে পরিচিত খুলনা এখন অনেকের কাছে নিরাপত্তাহীনতার নগরীতে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। কখন কোথায় কার ওপর হামলা হবে, কে গুলিবিদ্ধ হবেন কিংবা কে প্রাণ হারাবেন—এমন আতঙ্কে দিন কাটছে নগরবাসীর।

নগরবাসীর প্রশ্ন, আর কত হামলা ও রক্তপাতের পর ফিরবে খুলনার স্বাভাবিক নিরাপত্তা? মাদক সিন্ডিকেট ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে কার্যকর অভিযান এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ চান তারা।

তবে এ ঘটনায় জড়িতদের পরিচয় ও হামলার প্রকৃত কারণ পুলিশি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোটালীপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। 

Update Time : 03:57:24 pm, Thursday, 26 November 2026