
পলাশ চন্দ্র বিশ্বাস ,জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ )
আজ ২৬ নভেম্বর ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) সকালে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদহের হাউজিং প্রকল্প মাঠে প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জি.এম. সরফরাজ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ এবং সভাপতিত্ব করেন ডা. গোবিন্দ চন্দ্র সরদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, গোপালগঞ্জ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খামারি ও উদ্যোক্তাদের সাথে কথা বলেন। প্রদর্শনীতে প্রায় ৩০টি স্টলে ফ্রিজিয়ান ও সাহিওয়াল জাতের গরু, ঘোড়া, গারল, ভেড়া, বিভিন্ন প্রজাতির ছাগল, হাঁস-মুরগি, কোয়েল, লাভবার্ডসহ নানা ধরনের পোষা প্রাণী ও পাখি প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি দর্শনার্থী ও খামারিদের জন্য এক্স-রে মেশিন, কৃত্রিম প্রজনন (এআই) যন্ত্রপাতি, ঘাস কাটার মেশিন, মিল্কিং মেশিন ও ক্রিম সেপারেটরসহ আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তির প্রদর্শনী রাখা হয়েছে।
খামারিদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করা এবং নতুন উদ্যোক্তাদের বাণিজ্যিকভাবে পশুপালনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী এ কর্মসূচির দ্বিতীয় দিনে ডেইরি বিষয়ক কার্যক্রম ও টিকাদান কর্মসূচি এবং তৃতীয় দিনে স্কুল ফিডিং কার্যক্রম ও বিভিন্ন প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Reporter Name 


















