1. admin@kolomerdorpon.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় রাষ্ট্রদ্রোহ মামলায় ‘জয় বাংলা ব্রিগেড’-এর সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সুমন বাবু (৩৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার মন্ডতোষ গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল আযম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার রমনা থানায় দায়েরকৃত সিআর-২২২/২৫ নম্বর মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি সংগঠনের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের পরিকল্পনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এর আগে, ২০২৫ সালের ২৭ মার্চ সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক পলাতক সাবেক প্রধানমন্ত্রীসহ ৭৩ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের পর সুমন বাবুকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost