Dhaka 10:34 pm, Wednesday, 25 November 2026

পার্বতীপুরে ৪৭ বছরেও ভবন না থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে 

  • Reporter Name
  • Update Time : 10:14:24 pm, Wednesday, 25 November 2026
  • 20 Time View

স্টাফ রিপোর্টার ঃ ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত পার্বতীপুর উপজেলার বছির বানিয়া দাখিল মাদ্রাসায় এখনো পাকা ভবন না থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে। আধা-পাকা টিনের ছাউনি দেওয়া পুরনো ভবনেই চলছে ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৩৭৬ জন ছাত্র-ছাত্রীর নিয়মিত পাঠদান। শিক্ষক-কর্মচারী সংখ্যা ২৩ জন। আজ ২৫ নভেম্বর দুপুর ১২ টা ২৩ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বছিরবানিয়া বাজারে এক

মনোরম পরিবেশে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে। প্রতি বছরের পরীক্ষার ফলাফলও সন্তোষজনক। অথচ প্রতিষ্ঠানটি ভবন না থাকায় মাত্র টিনশেড ভবনে অফিস ও শ্রেণিকক্ষে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে করে বর্ষায় পানি পড়া, গরমে প্রচণ্ড তাপসহ নানা সমস্যায় শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয় ।

এ অবস্থায় মাদ্রাসায় বহুতল ভবন সরকার কর্তৃক বরাদ্দের জন্য আবেদন জানান মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আইয়ুব আলী। ইতোমধ্যে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর একাধিকবার লিখিত আবেদন করেন বলে জানান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ভবন নির্মাণের জন্য এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, ৪৭ বছরের পুরনো মাদ্রাসাটির দ্রুত প্রয়োজনীয় বহুতল ভবন বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। এবিষয়ে উপজেলা মাধ্যমিক অফিসার মিরাজুল ইসলাম বলেন, মাদ্রাসাটি ব্যাপারে অবগত আছি। তবে সরকারি প্রক্রিয়া অনুসারে ভবন নির্মাণে বরাদ্দ পাবে বলে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোপালগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পার্বতীপুরে ৪৭ বছরেও ভবন না থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে 

Update Time : 10:14:24 pm, Wednesday, 25 November 2026