
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁ জেলার অক্টোবর ২০২৬ মাসের সার্বিক মূল্যায়নে জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মান্দা থানা। জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার গ্রহণ করেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন (আইজিপি ব্যাচপ্রাপ্ত)।
নওগাঁ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, পুলিশের কার্যক্রম ও বিভিন্ন দায়িত্ব পালনের মূল্যায়নে মান্দা থানা প্রথম স্থান অর্জন করে।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় সম্মানিত রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মীর আশরাফ আলী পিপিএম মহোদয়ের কাছ থেকে সাফল্যের পুরস্কার গ্রহণ করেন মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন।
এই অর্জন মান্দা থানা পুলিশের কর্মদক্ষতা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জনসেবামূলক কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
Reporter Name 


















