Dhaka 10:27 pm, Wednesday, 25 November 2026

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : 09:53:58 pm, Wednesday, 25 November 2026
  • 3 Time View

মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁ : নওগাঁ সদর ও সাপাহার উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নওগাঁ সদর ও সাপাহার উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পৃথক অভিযান ও টাস্কফোর্স মোবাইল কোর্ট পরিচালনায় তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ‘ক’ সার্কেল, নওগাঁর অভিযানে নওগাঁ সদর থানাধীন খাস-নওগাঁ সুইপার কলোনি, সুলতানপুর, বর্ষাইলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটকরা হলেন, নওগাঁ সদর উপজেলার খাস-নওগাঁ মফিজপাড়ার রায়হান (২৬) এবং রানীনগর উপজেলার আতাইকুলা ২ নম্বর সুইসগেট এলাকার আনারুল ইসলাম (২২)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রায়হানকে ৭ দিন এবং আনারুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ‘খ’ সার্কেল, নওগাঁর একটি দল সাপাহার উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করে। এ অভিযানে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকরা হলেন সাপাহার উপজেলার করলডাঙ্গা গ্রামের মৃত সাদেক আলীর ছেলে মো. মিজানুর রহমান (৫২) ও মো. আইনাল হক (৩৮)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাপাহারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উভয়কে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় ‘ক’ সার্কেলের পরিদর্শক সাইফুল আলম এবং ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুস ছাত্তার ও উপপরিদর্শক আতোয়ার হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নওগাঁর উপপরিচালক মো. আলমগীর হোসেন অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের এ তথ্য জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পার্বতীপুরে এনসিপির সংবাদ সম্মেলন

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Update Time : 09:53:58 pm, Wednesday, 25 November 2026