Dhaka 5:23 pm, Wednesday, 25 November 2026

সফিপুরে পিএমকের উদ্যোগে ৫ শতাধিক অসহায় মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চশমা বিতরণ; স্বাস্থ্যসেবায় পাশে দাঁড়ানোর অঙ্গীকার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর উদ্যোগে পাঁচ শতাধিক অতিদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দিনব্যাপী পিএমকের সফিপুর শাখা কার্যালয় প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়। এতে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন।

কর্মসূচিতে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ফেরদৌসুর রহমান, ডা. আরিফ হোসনে, ডা. রাসেল সরকার, ডা. মেহেদী হাসান লিমন, ডা. নয়ন কুমার, ডা. ফজলুর রহমান ও ডা. হিমেল মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন পিএমকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার নাসরিন আক্তার, জোনাল হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রহিদুল ইসলাম, সফিপুর শাখা ব্যবস্থাপক মো. সাইদুর রহমান, হিসাবরক্ষক গাউছুল আজম এবং সিনিয়র ক্রেডিট কর্মকর্তা মো. শাহাদাত হোসাইনসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা।

আয়োজকরা জানান, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় নয়ারহাট জোনের সফিপুর শাখার উদ্যোগে এ বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় রোগীদের বিনামূল্যে চিকিৎসকের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ, চক্ষু রোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়। পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদানসহ বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

পিএমকে কর্তৃপক্ষ জানায়, সংস্থার গ্রাহক ছাড়াও এলাকার মা ও শিশু এবং সব বয়সী অতিদরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রতিবছর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য পিএমকের প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপপ্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সফিপুরে পিএমকের উদ্যোগে ৫ শতাধিক অসহায় মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

সফিপুরে পিএমকের উদ্যোগে ৫ শতাধিক অসহায় মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

Update Time : 05:11:20 pm, Wednesday, 25 November 2026