
স্টাফ রিপোর্টার ঃ পার্বতীপুরে আজ ২৩ নভেম্বর সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৬/২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পার্বতীপুরে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শাহিনুর ইসলাম, সাবেক পৌর মেয়র এ জেড এম মিনহাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, মাহাবুবুর রশিদ সংগ্রাম ও আতিয়ার রহমান প্রমুখ । উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান। অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের মোট ২ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনা পাবেন বলে জানা গেছে। প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি টিএসপি সার বিনামূল্যে দেওয়ার কথাও জানা গেছে। উক্ত কর্মসূচির মাধ্যমে সরিষার আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে কর্তৃপক্ষ আশা করছেন।
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার 


















