Dhaka 7:15 pm, Tuesday, 24 November 2026

ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক, স্ত্রী পলাতক

  • Reporter Name
  • Update Time : 06:26:17 pm, Tuesday, 24 November 2026
  • 20 Time View

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ                      ঠাকুরগাঁও পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ রাজু ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্ত্রী রুমা আক্তার (২৫) পালিয়ে যান। পলাতক রুমাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৩ নভেম্বর)বিকেলে ঠাকুরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের পূর্ব পাশে একটি পাকা সড়কে মাদক কেনাবেচার প্রস্তুতি চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসআই মো. রমজান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুজন পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে রাজুকে আটক করা সম্ভব হলেও তার স্ত্রী পালিয়ে যান। পরে আটক রাজু পালিয়ে যাওয়া নারীকে নিজের স্ত্রী বলে স্বীকার করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রাজুর দেহ তল্লাশি করে তার জিন্স প্যান্টের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তার ফেলে যাওয়া আরেকটি পলিথিন থেকে আরও ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৪০ পিস, যার ওজন চার গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।

অভিযানকালে মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি ওয়ানপ্লাস অ্যান্ড্রয়েড ফোন ও একটি সিম্ফনি বাটন ফোনও জব্দ করেছে পুলিশ।

আটক রাজু ইসলাম ঠাকুরগাঁও পৌরসভার ডিসি বস্তি এলাকার বাসিন্দা; তার স্থায়ী ঠিকানা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালীবাড়ী এলাকায়। অন্যদিকে পলাতক রুমা আক্তার ডিসি বস্তির শাহাপাড়া নতুন ব্রিজসংলগ্ন এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং স্থানীয়দের দেওয়া তথ্যানুযায়ী, রাজু ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে একসঙ্গে ওই এলাকায় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় এসআই মো. রমজান আলী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলমখান জানান, মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাংলাদেশে নৈরাজ্য-নাশকতা প্রতিরোধে শহীদ বুলবুল সরকারি কলেজ ছাত্রদলের আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক, স্ত্রী পলাতক

Update Time : 06:26:17 pm, Tuesday, 24 November 2026