Dhaka 6:40 pm, Sunday, 22 November 2026

চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ূন কবিরসহ আটক ৩

  • Reporter Name
  • Update Time : 02:02:59 pm, Sunday, 22 November 2026
  • 47 Time View

বিকাশ কুমার দাস , নিজস্ব প্রতিনিধি, পাবনা

পাবনার চাটমোহরে পৃথক পুলিশি অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ূন কবিরসহ তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক অন্য দুজন হলেন, গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন এবং বড়শালিকা গ্রামের রাশেদুল ইসলাম। তিনি ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, নাশকতার উদ্দেশ্যে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় হরিপুর এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবিরকে এবং গুনাইগাছা এলাকা থেকে রাসেল হোসেন ও রাশেদুল ইসলামকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো  হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ূন কবিরসহ আটক ৩

Update Time : 02:02:59 pm, Sunday, 22 November 2026