
স্টাফ রিপোর্টার ঃ পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের পিরোজপুর মৌজার ১ নম্বর ওয়ার্ডে একই সাইনবোর্ডে চলছে ২টি শিক্ষাপ্রতিষ্ঠান। একটি পিরোজপুর উচ্চ বিদ্যালয় অপরটি পিরোজপুর প্রাথমিক বিদ্যালয়। আজ ১৬ নভেম্বর বেলা ১টা ১৫ মিনিটে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় দুটি পৈতৃক জমিতে ২টি দাগে ১২৫ ও ১২৭ নং দাগ এলাকাবাসীর উদ্যোগে গড়ে উঠেছে। প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সংখ্যা ১০০-এর ঊর্ধ্বে, শিক্ষক ৫ জন। উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ৩ শতাধিক, শিক্ষক ও কর্মচারী সংখ্যা ১৬ জন। উচ্চ বিদ্যালয়ের ই আইআই এন নং ১৩৭৭৭৯ কোড নং ৯২০৭। প্রধান শিক্ষক আব্দুল কাফি জানান, শুরু থেকে আজ পর্যন্ত প্রতিষ্ঠান দুটি সরকারি বেতন, ভবন, আসবাবপত্র — কোনো সহায়তাই পায়নি। তারপরও শিক্ষকরা বিনা বেতনে শিশুদের পাঠদান অব্যাহত রেখেছেন। এ প্রতিবেদক সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষগুলো অসমাপ্ত ইটের দেয়াল, উপরে টিনের চালা, নিচে মাটির মেঝে। দেয়ালে প্লাস্টার নেই, একটি ভবনের টিনের চালা ভেঙে পড়েছে। বৃষ্টি হলে পানি পড়ে, রোদে গরমে ক্লাস নেওয়া কষ্টকর হয়ে পড়ে। তারপরও শিক্ষার্থীরা বেঞ্চে বসে মনোযোগ দিয়ে ক্লাস করছে। এদিকে শিক্ষকদের হাতে থাকা কাগজপত্রে দেখা যায়, বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য জেলা যাচাই-বাছাই কমিটির তালিকায় পিরোজপুরের নাম ছিল। কিন্তু এরপর আর অগ্রগতি হয়নি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেরাজুল ইসলাম বলেন, “আসলে বিদ্যালয়ের কার্যক্রম খুবই ভালো। ছাত্র-ছাত্রী সবই আছে, শুধু স্কুলটি এমপিওভুক্ত হয়নি। আমি এতটুকু বলতে পারি, যদি পার্বতীপুরে একটি স্কুল এমপিওভুক্ত হয়, তাহলে আগে এই স্কুলটিই হবে বলে জানান। অপর দিকে
প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউনুস আলী বলেন, “স্কুলটির বিষয়ে আমার কিছু করার নেই। সরকার যখন এমপিওভুক্ত করার অনুমতি দেবেন, তখন তারা করতে পারবেন বলে জানান। তবে শিক্ষক ও অভিভাবকগণ দাবি করেন সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রাথমিক বিদ্যালয়টি দ্রুত জাতীয়করণ করা হোক, উচ্চ বিদ্যালয়টি এমপিওভুক্ত করা হোক, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিশ্চিত করা হোক,ভাঙা টিনের ঘরের বদলে পাকা ভবন দেওয়া হোক। এছাড়াও
অভিভাবকরা বলেন, “আমাদের সন্তানরা মাটির মেঝেতে বসে পড়বে, আর অন্য স্কুলের বাচ্চারা পাকা ভবনে পড়বে — এই বৈষম্য দূর করা হোক বলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানে দৃষ্ঠি আকর্ষণ করেন।
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার 



















