Dhaka 11:22 pm, Sunday, 22 November 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার পেলেন ছাত্রদল আহ্বায়ক তাসনিম

  • Reporter Name
  • Update Time : 07:42:01 am, Monday, 16 November 2026
  • 119 Time View

নিজস্ব প্রতিনিধি :                                                    বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় দলগত ব্রেইনস্টর্মিং পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন ছাত্রদলের আহ্বায়ক মো. এনামুল হাসান তাসনিম।

শনিবার (১৪ নভেম্বর) গুলশান কার্যালয়ে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজক ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কর্মশালায় দেশের সকল মহানগর ও বিশ্ববিদ্যালয়ের ১০৯ জন শীর্ষ ছাত্রনেতা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কর্মশালায় অংশগ্রহণকারী নেতাকর্মীদের সরকার গঠনের পর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রক্রিয়া এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন) ও দলগত ব্রেইনস্টর্মিংয়ের মাধ্যমে মূল্যায়ন শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এতে দলগত ব্রেইনস্টর্মিং পর্বে দ্বিতীয় স্থান অর্জন করেন মো. এনামুল হাসান তাসনিম।

পুরস্কার প্রাপ্তির পর নিজের অনুভূতি প্রকাশ করে এনামুল হাসান তাসনিম জানান, এটি তার জন্য একটি অত্যন্ত স্মরণীয় ও আনন্দের মুহূর্ত। তিনি বলেন, দীর্ঘ সময় আন্দোলনের পর প্রিয় নেতার সান্নিধ্য পাওয়া এবং তার হাত থেকে পুরস্কার গ্রহণ করা স্বপ্ন সত্যি হওয়ার মতো বিষয়। কর্মশালা থেকে অর্জিত এই প্রশিক্ষণ ও জ্ঞান তিনি দলের অন্যান্য সহকর্মী ও নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সভাপতিত্বে এবং আব্দুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন—প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ইসমাইল জবিউল্লাহ, ড. এস এম আব্দুল আউয়াল, প্রধানমন্ত্রীর শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন, আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, অর্থনীতি বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমান, বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার এবং হুইপ ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

এ ছাড়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সহ-দপ্তর সম্পাদক আরিফ ও নাজমুস সাকিব কর্মশালায় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার পেলেন ছাত্রদল আহ্বায়ক তাসনিম

Update Time : 07:42:01 am, Monday, 16 November 2026