Dhaka 11:21 pm, Sunday, 22 November 2026

গোপালগঞ্জে পুলিশের বেষ্টনী ভেঙে রাজপথে হাজারো জনতা

জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)

গোপালগঞ্জে পুলিশের বেষ্টনী ভেঙে আজ রবিবার( ১৫ নভেম্বর ২০২৬) হাজারো জনতা রাস্তায় নেমে সড়ক অবরোধ করে সবকিছু অঁচল করে দেয়। জনতার বাধ ভাঙ্গা প্রতিরোধে জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ নিষ্ক্রয় হয়ে পড়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আসার ঘোষণা পর থেকেই পুরো গোপালগঞ্জ উত্তপ্ত হয়ে ওঠে। দীর্ঘদিন সুপ্ত থাকা আওয়ামী লীগ সমর্থকেরা সমস্ত ভয়-ভীতি উপেক্ষা করে লাঠি, বইটা ও ঢাল নিয়ে রাস্তায় প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তোলে । ইতোমধ্যে বিএনপি’র অনেক কার্যালয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ও কিছু নেতাদের বাড়ি – ঘর ভেঙে দেওয়া হয় । ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তাঁরা এমন বেপরোয়া হয়ে ওঠে। বিক্ষুপ্ত আওয়ামী সমর্থকরা জোরপূর্বক জেলা পরিষদে বঙ্গবন্ধুর ছবি টানানো সহ গোপালগঞ্জ সরকারি কলেজে নাম পরিবর্তন করে বঙ্গবন্ধুর নামে পুনরায় টানিয়ে দেয়। আগামী ১৯ নভেম্বর সর্বাত্মক হরতাল ও লকডাউন পালনের জন্য পূর্ব ঘোষিত প্রস্তুতি হিসেবে এই কর্মসূচি দেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা যায়।

জেলা পুলিশ সুপার হাবীবুল্লাহ মহোদয়ের সহিত যোগাযোগ করা হলে তিনি জানান ,পরিস্থিতি অত্যন্ত ধৈর্যের সহিত মোকাবেলা করা হচ্ছে । হতাহতের সংখ্যা এড়িয়ে চলার জন্য কৌশলী পদক্ষেপে আইনশৃঙ্খলা বাহিনী বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে । আশা করছি দ্রুত পরিস্থিতি উন্নতি হবে। জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ- উজ – জামান বলেন , গোপালগঞ্জের পরিস্থিতির প্রতি আমরা সার্বক্ষণিক নজর রাখছি। আইনশৃঙ্খলা রক্ষায় জন্য যৌথ বাহিনী নিয়মিত টহল দিচ্ছে । জনগণের জানমাল নিরাপত্তার জন্য যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসন বদ্ধপরিকর।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায়ে বর্তমান গোপালগঞ্জ জেলা প্রশাসক আরিফ -উজ – জামান ও পুলিশ সুপার হাবীবুল্লাহ কে অন্যত্র বদলি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জে পুলিশের বেষ্টনী ভেঙে রাজপথে হাজারো জনতা

Update Time : 10:51:53 pm, Sunday, 15 November 2026