Dhaka 10:21 pm, Sunday, 22 November 2026

পার্বতীপুরে ইসলাম ক্লিনিকের ৩২তম বর্ষপূর্তি ও বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার ঃ পার্বতীপুরে আজ ১৪ নভেম্বর সকাল ১০ টায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হল ইসলাম ক্লিনিক এন্ড ডায়াবেটিক সেন্টারের ৩২ বছরপূর্তি ও বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬। জানা গেছে শহরের নতুন বাজারস্থ ইসলাম ক্লিনিক এন্ড ডায়াবেটিক সেন্টার প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ছিল — “ডায়াবেটিসে আগাম পদক্ষেপ” । বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় ২৫ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়েও তা জানেন না। তাই দ্রুত শনাক্তকরণ, সঠিক চিকিৎসা ও সচেতনতাই এবারের মূল বার্তা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলাম ক্লিনিক এন্ড ডায়াবেটিক সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. মোঃ মোফাখ্খারুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর – ৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের প্রধান সার্জন অধ্যাপক ডা. মো. খাদেমুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. আলতাফ হোসেন। সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক। আধ্যাপক ফয়েজুর রহমান, উপজেলা সাবেক আনছার ভিডিপির উর্ধতন কর্মকর্তা রাজ্জাক প্রামাণিক প্রমুখ। অনুষ্ঠানের
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দিবসটি উপলক্ষে সকাল ০৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এছাড়া সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডায়াবেটিস সচেতনতা বিষয়ক আলোচনা, গুণীজন ও উদ্যোক্তা সম্মাননা প্রদান, স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক প্রশিক্ষণ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এখন আর শুধু বয়স্কদের রোগ নয়। অনিয়মিত খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রমের অভাব, অতিরিক্ত ওজন ও মানসিক চাপের কারণে তরুণদের মাঝেও ডায়াবেটিস দ্রুত বাড়ছে। তাই সময়মতো পরীক্ষা করা, চিনি ও ভাজাপোড়া খাবার কমানো, নিয়মিত হাঁটা ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, পার্বতীপুরের মতো উপজেলা পর্যায়ে ৩২ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে ডায়াবেটিস সেবা দিয়ে যাওয়া ইসলাম ক্লিনিকের একটি বড় অর্জন। গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় ডায়াবেটিস সেবা পৌঁছে দিতে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা উল্লেখ করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিক রোগী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইসলাম ক্লিনিকের সি ই ও আবুল কালাম আজাদ নয়ন। আরও উপস্থিত ছিলেন স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পার্বতীপুরে ইসলাম ক্লিনিকের ৩২তম বর্ষপূর্তি ও বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত

Update Time : 04:03:02 pm, Saturday, 14 November 2026