Dhaka 7:14 pm, Sunday, 22 November 2026

সাক্ষাৎকার না দিয়ে দুই সাংবাদিককে জিডির হুমকি দিলেন সাঁথিয়া থানার ওসি

  • Reporter Name
  • Update Time : 08:45:13 pm, Tuesday, 10 November 2026
  • 95 Time View

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের বিরুদ্ধে সাক্ষাৎকার নিতে গিয়ে দুই টেলিভিশন সাংবাদিককে জিডি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সাংবাদিকরা হলেন এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ রানা ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সাঁথিয়া থানার ওসির কক্ষে এ ঘটনা ঘটে।

জানা যায়, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়ীয়া এলাকার ফরিদা খাতুনের দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত ১নং আসামি লিটনকে বাদ দিয়ে চার্জশিট দেওয়ার অভিযোগের বিষয়ে ওসির বক্তব্য নিতে যান সাংবাদিকরা। এ সময় সাক্ষাৎকার না দিয়ে ওসি ক্ষিপ্ত হন এবং সাংবাদিকদের নাম-পরিচয় নিয়ে থানার পুলিশ সদস্যদের জিডি করার নির্দেশ দেন বলে অভিযোগ করেন সাংবাদিকরা।

এ বিষয়ে এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ রানা বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সংবাদের সত্যতা নিশ্চিত করতে প্রশাসনের বক্তব্য নেওয়া প্রয়োজন। কিন্তু সাক্ষাৎকার না দিয়ে এ ধরনের আচরণ কাম্য নয়।

নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের যদি থানায় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে সেবা পাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন ওঠে।

এদিকে পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ঠিক হয়নি। দ্রুত ঘটনার তদন্ত করে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অন্যদিকে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, ‘আজ সাংবাদিকদের সঙ্গে যা ঘটেছে, তা ওসি ঠিক করেননি। সাংবাদিকরা প্রশ্ন করতেই পারেন। কীভাবে তিনি উত্তর দেবেন, সেটি তাঁর নিজস্ব বিষয়।’

উল্লেখ্য, এর আগে আমিনপুর থানায় দায়িত্ব পালনকালে ওসি আনিছুর রহমানের বিরুদ্ধে মামলা গ্রহণে অর্থ দাবি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল বলে জানা গেছে। পরবর্তীতে তাঁকে বদলি করা হয়। সম্প্রতি তিনি আবার সাঁথিয়া থানায় দায়িত্ব পালন করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সাক্ষাৎকার না দিয়ে দুই সাংবাদিককে জিডির হুমকি দিলেন সাঁথিয়া থানার ওসি

Update Time : 08:45:13 pm, Tuesday, 10 November 2026