Dhaka 7:14 pm, Sunday, 22 November 2026

ঈশ্বরদী থেকে সরছে চিত্রা এক্সপ্রেস, ক্ষুব্ধ নাগরিক সমাজ

  • Reporter Name
  • Update Time : 08:37:29 pm, Tuesday, 10 November 2026
  • 54 Time View

বিশেষ প্রতিনিধিঃ লাবলু বিশ্বাস
পাবনা থেকে ঢাকাগামী নতুন একটি ট্রেনের ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতির খবরে যখন স্বস্তি ফিরতে শুরু করেছে, ঠিক তখনই এসেছে দুঃসংবাদ। ঈশ্বরদী থেকে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

সোমবার রেলওয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। দীর্ঘদিন ধরে খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকায় চলাচল করা ট্রেনটি সরিয়ে নেওয়ার খবরে স্থানীয় নাগরিক সমাজের মধ্যে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চিত্রা এক্সপ্রেস ঈশ্বরদী হয়ে চলাচল না করে রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় চলাচলের বিষয়ে ইতোমধ্যে রেলভবনে উচ্চপর্যায়ের সভায় আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। রেলওয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

খবর পেয়ে সোমবার বিকেলে পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয়ে যোগাযোগ করে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। এদিকে, চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের খবর ছড়িয়ে পড়লে ঈশ্বরদীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সচেতন নাগরিকরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে চিত্রা এক্সপ্রেসের বর্তমান রুট বহাল রাখার দাবি জানিয়েছেন। এ দাবিতে আন্দোলন গড়ে তুলে বড় ধরনের কর্মসূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন তাঁরা।

খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকাগামী ট্রেনটি ঈশ্বরদী এড়িয়ে পদ্মা সেতু হয়ে চলাচল করবে, এমন খবরের প্রতিক্রিয়ায় ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের সদস্য সচিব আশিকুর রহমান লুলু বলেন, রেলওয়ের এ হটকারী সিদ্ধান্ত ঈশ্বরদীবাসী কোনোভাবেই মেনে নেবে না। এটি কোনো ষড়যন্ত্রও হতে পারে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে ঈশ্বরদীতে বৃহত্তর আন্দোলন-সংগ্রামের ডাক দেওয়া হবে।

ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ বলেন, এর আগে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং ঢাকা থেকে ঈশ্বরদী হয়ে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী থেকে তুলে নেওয়া হয়েছে। এবার চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তন করে ঈশ্বরদীকে বাদ দেওয়া হলে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে সরাসরি ঢাকায় যাতায়াতের পথ বন্ধ হয়ে যাবে। এতে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ট্রেনে ঢাকায় যাতায়াতের সুযোগও সংকুচিত হবে।

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) হাসিনা খাতুন বলেন, চিত্রা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী থেকে তুলে নেওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি। তবে রেলভবনে এ বিষয়ে সভা ও সিদ্ধান্ত হয়েছে বলে তিনি শুনেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরদী থেকে সরছে চিত্রা এক্সপ্রেস, ক্ষুব্ধ নাগরিক সমাজ

Update Time : 08:37:29 pm, Tuesday, 10 November 2026