Dhaka 6:33 pm, Sunday, 22 November 2026

পার্বতীপুরে আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে আঞ্জুমানে তারাক্কী-ই-ইসলাম মাদ্রাসা 

স্টাফ রিপোর্টার ঃ প্রতিটি শিশুই নিষ্পাপ হয়ে জন্ম গ্রহণ করেই, ফুলের কুঁড়ির মতই সুন্দর ও কোমল তাদের মন। পরবর্তীতে উপযুক্ত শিক্ষার অভাবে তারা পথ ভ্রষ্ট হয়। এই উপলব্ধি থেকেই পার্বতীপুর উপজেলার ফকির বাজারে দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে আঞ্জুমানে তারাক্কী-ই-ইসলাম ও এতিমখানা হাফিজিয়া একাডেমি মাদ্রাসা। জানা গেছে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ফকির বাজার হতে উত্তর পার্শ্বেই আঞ্জুমানে তারাক্কী-ই-ইসলাম ও এতিমখানা হাফিজিয়া একাডেমি মাদ্রাসাটি অবস্থিত। এটি স্থাপিত ১৯৯০ ইং থেকে একাডেমি শাখা ২০২৪ ইং রেজি নং ৫৮৭/৯০ ইলহাক নং- ১০৩৬৪৩। প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা ক্বারী মোঃ নুর হোসেন এবং অভিজ্ঞ ৮ জন শিক্ষিকা ও ৩ জন শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে আসছে। প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ছাত্র ছাত্রী প্রায় দু’ শতাধিক শিক্ষা অর্জন করছে। প্রতিষ্ঠানের পরিচালক বলছে, সচেতন অভিভাবক, নিষ্ঠাবান শিক্ষক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের একান্ত প্রয়োজন শিশুকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। সুশিক্ষার উদ্দেশ্যে অভিভাবক তার সন্তানকে দেন আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে। সেই লক্ষ্যে আমরা

দীর্ঘদিন যাবত সন্তানদের সামনে বিজ্ঞান ও প্রযুক্তির এক কঠিন চ্যালেঞ্জের যুগে নতুন প্রজন্মকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শে গড়ে তোলার জন্য চাই যথোপযুক্ত মানসম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এ প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্বের স্বনামধন্য ও প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিশু-কিশোরদেরকে সুযোগ্য করে গড়ে তোলা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রতিষ্ঠানের লক্ষ্য। সর্বক্ষেত্রে আল্লাহ তা’য়ালা ও রাসূল (সাঃ)-এর আনুগত্যই করাই প্রধান উদ্দেশ্যের কথা জানান। এখানে যা শিক্ষা দেয়া হয়, নূরানী, নাজেরা, হিফয ও একাডেমি বিভাগ। এছাড়া আবাসিক ও অনাবাসিক — দুই ব্যবস্থাতেই ভর্তির সুযোগ থাকার কথাও জানান প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা ক্বারী মোঃ নুর হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পার্বতীপুরে আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে আঞ্জুমানে তারাক্কী-ই-ইসলাম মাদ্রাসা 

Update Time : 09:03:20 pm, Monday, 9 November 2026