Dhaka 11:15 pm, Sunday, 22 November 2026

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভূরুঙ্গামারীতে বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্যর‍্যালি ও আলোচনা সভায় চর ভূরুঙ্গামারী অংশগ্রহণ 

  • Reporter Name
  • Update Time : 11:44:28 am, Monday, 9 November 2026
  • 52 Time View

মোঃ হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর বিকেলে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির সভাপতি, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক এবং যুবদলের সাধারণ সম্পাদক রঞ্জু মিয়ার নেতৃত্বে একটি বিশাল ও সুশৃঙ্খল মিছিল সমগ্র এলাকা প্রদক্ষিণ করে। চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খণ্ড খণ্ড মিছিলটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠা এই মিছিলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ ঐতিহাসিক দিনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন

চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁর বক্তব্যে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের ইতিহাস তুলে ধরে বলেন, “১৯৭৫ সালের এই দিনে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমাদের সবাইকে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান তার বক্তব্যে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাই আমাদের প্রধান প্রেরণা। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই চলমান সংগ্রামকে চূড়ান্ত পরিণতিতে নিয়ে যেতে তৃণমূল বিএনপি সবসময় প্রস্তুত রয়েছে।”

চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান শাহীন বলেন, “আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে—জনগণের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার রক্ষায় আমরা রাজপথে আছি এবং থাকব। যেকোনো মূল্যে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।”

যুবদলের সাধারন সম্পাদক বক্তব্য

আলোচনা সভায় বিশেষ আকর্ষণ ও জোরালো বক্তব্যে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রঞ্জু মিয়া বলেন, “দেশের এই সংকটময় মুহূর্তে যুবসমাজ ঘরে বসে থাকতে পারে না। শহীদ জিয়ার আদর্শ এবং তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় যুবদল সর্বদা রাজপথে অতন্দ্র প্রহরীর মতো লড়াই চালিয়ে যাবে। যেকোনো অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের কর্মীরা আজ ঐক্যবদ্ধ।”

আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ ও সফলভাবে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভূরুঙ্গামারীতে বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্যর‍্যালি ও আলোচনা সভায় চর ভূরুঙ্গামারী অংশগ্রহণ 

Update Time : 11:44:28 am, Monday, 9 November 2026