Dhaka 12:35 am, Thursday, 29 October 2026

যশোরে জামায়াতের লং মার্চ উপলক্ষে মোটরসাইকেল শোডাউন

যশোর প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচি ৩১ অক্টোবরের ঐতিহাসিক লং মার্চ সফল করার লক্ষ্যে যশোর সদর উপজেলার ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) বিকাল সাড়ে ৩টায় ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

ইউনিয়ন কার্যালয় থেকে শুরু হওয়া শোডাউনটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলো প্রদক্ষিণ করে রূপদিয়া বাজারে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু জাফর মোঃ সিদ্দিকুর রহমান, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা ও চেয়ারম্যান পদপ্রার্থী ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ১১ দলীয় ঐক্যের ডাকে ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লং মার্চের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই মোটরসাইকেল শোডাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৭ দফা দাবিগুলো হলো— গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা।

তিনি আরও বলেন, “৩১ অক্টোবরের লং মার্চ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন। নরেন্দ্রপুরের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা এই কর্মসূচি সফল করবো, ইনশাআল্লাহ।”

পথসভায় সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হকসহ ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, লং মার্চকে সামনে রেখে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ চলছে। তারই অংশ হিসেবে এই শোডাউনের আয়োজন। কয়েক শত মোটরসাইকেলের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

যশোরে জামায়াতের লং মার্চ উপলক্ষে মোটরসাইকেল শোডাউন

Update Time : 10:17:06 pm, Wednesday, 28 October 2026