Dhaka 12:35 am, Thursday, 29 October 2026

জাকারিয়া পিন্টুর বিস্ফোরক পোস্ট: ‘জেলা বিএনপির আহ্বায়ক হাবিবকে হ/ত্যা/র গভীর ষড়যন্ত্র চলছে!’

  • Reporter Name
  • Update Time : 11:13:29 am, Wednesday, 28 October 2026
  • 25 Time View

বিশেষ প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে জাতীয়তাবাদী দলের অভ্যন্তরীণ কোন্দল ও রাজনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সম্প্রতি জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পোস্টে তিনি দাবি করেছেন, ঈশ্বরদীতে সুস্থ রাজনীতির পরিবর্তে একটি বিপজ্জনক ‘পলিটিক্স’ বা কৌশলের খেলা চলছে, যার মাধ্যমে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে তৃতীয় পক্ষ ।

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৮ অক্টোবর একই সময়ে বিকেল ৩টায় পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেয় হাবিব ও পিন্টুর অনুসারী যুবদল নেতারা। এর ফলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল।

পরিস্থিতি এড়াতে ফেসবুক পোস্টে জাকারিয়া পিন্টু তার অনুসারী ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা যুবদলের সকল নেতাকর্মীকে আগামীকালের দলীয় কর্মসূচি স্থগিত করার আহ্বান জানান। তার দাবি, একই সময়ে কর্মসূচি পালন করা হলে প্রতিপক্ষ বা ‘তথাকথিত হাইব্রিড নেতারা’ সংঘর্ষ বাঁধিয়ে পেছন থেকে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে গু/লি করে হত্যা করার পরিকল্পনা করেছে।

ওই পোস্টে আরও চাঞ্চল্যকর দাবি করে বলা হয়, “ওদের এখন হাবিবের দরকার নেই। ওরা এক ঢিলে দুই পাখি মারবে—হাবিবও মরলো, জাকারিয়া পিন্টুসহ সবাই ধ্বংস হয়ে যাবে।” এই চক্রান্তের পেছনে প্রতিপক্ষ ও হাইব্রিড নেতাদের হাত রয়েছে বলে গুরুতর অভিযোগ করেন তিনি। তবে এই হ/ত্যা পরিকল্পনার দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অপ্রিয় হলেও সত্য প্রকাশ করতে বাধ্য হয়েছেন জানিয়ে জাকারিয়া পিন্টু বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকেই জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। পরবর্তী সময়ে উভয় পক্ষই পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করতে শুরু করে।

গত ১৬ আগস্ট ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর হলেও তা ২২ আগস্ট ঘোষণা করা হয়। এরপর থেকে উভয় পক্ষের রাজনৈতিক দ্বন্দ্ব আরও তীব্র রূপ নেয়। পরবর্তীতে জাকারিয়া পিন্টু তৃণমূলের পদবঞ্চিত নেতাদের নিয়ে আলাদা কমিটি ঘোষণা করেন এবং এর বিপরীতে হাবিব সমর্থিত নেতারা পূর্ণাঙ্গ উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করেন।

এই বিস্ফোরক ফেসবুক পোস্ট ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে ঈশ্বরদীর রাজনৈতিক মহলে বর্তমানে চরম উদ্বেগ ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ নেতাকর্মী ও সচেতন মহলে বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

পাবনার ঈশ্বরদীতে জাতীয়তাবাদী দলের অভ্যন্তরীণ কোন্দল ও রাজনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সম্প্রতি জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চlল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

জাকারিয়া পিন্টুর বিস্ফোরক পোস্ট: ‘জেলা বিএনপির আহ্বায়ক হাবিবকে হ/ত্যা/র গভীর ষড়যন্ত্র চলছে!’

Update Time : 11:13:29 am, Wednesday, 28 October 2026