Dhaka 2:55 am, Thursday, 29 October 2026

পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : 08:19:18 pm, Sunday, 25 October 2026
  • 50 Time View

স্টাফ রিপোর্টার ঃ পার্বতীপুর উপজেলার ১ নং বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহতের নাম মনোরঞ্জন রায় (৫৫)মনোরঞ্জন।তিনি চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বাসিন্দা এবং চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে আজ ২৫ অক্টোবর দুপুরে নয়া মোল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তবে এলাকায় কেউ কেউ নারীঘটিত বিরোধের কথাও বলছেন। প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় আসাদুজ্জামান (৩২) একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লাশ বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন থাকার কথা জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

Update Time : 08:19:18 pm, Sunday, 25 October 2026