1. admin@kolomerdorpon.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যুতে বিএনপি-র শোক প্রকাশ

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যুতে বিএনপি-র শোক প্রকাশ

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পাবনার ভাঙ্গুড়ার আব্দুল আজিজ নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ সময় এক এনজিও ইন্দ্রজিৎ র্কমকর্তা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ শে মার্চ ) রাত সাড়ে ৮ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ ভাঙ্গুড়া উপজেলার ঝিকলকতি এলাকার বাসিন্দা এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার মৃত্যুতে উপজেলা বিএনপি-র পক্ষ থেকে শোক প্রকাশ করে সবার নিকট দোয়া চেয়েছেন।

ঘটনার বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, মোটরসাইকেলে করে ২ জন ব্যক্তি মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন এবং তার সাথে থাকা ব্যক্তি ভাঙ্গুড়ার স্থানীয় এনজিও কর্মকর্তা ইন্দ্রজিৎ গুরুতর আহত হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা বিএনপি সদস্য সচিব জাফর ইকবাল হিরোক বলেন, তার মৃত্যুতে দলের অপরনীয় ক্ষতি হয়েছে। দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শনিবার সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে জানাযা নামায শেষে তার এলাকার কবর স্থানে তাকে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost