Dhaka 3:34 am, Thursday, 29 October 2026

ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

  • Reporter Name
  • Update Time : 08:11:03 am, Tuesday, 20 October 2026
  • 76 Time View

শরৎনগর বাজার প্রদক্ষিণ, অংশ নেন ৩৫–৪০ নেতা-কর্মী

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ শাখা।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় শরৎনগর মাছবাজার থেকে এ কার্যক্রম শুরু হয়। পরে শরৎনগর বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের ফটকের সামনে গিয়ে কর্মসূচি শেষ হয়।

কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব নিহাজ অভি ডাবলুর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কলেজ শাখা ছাত্রদলের প্রায় ৩৫ থেকে ৪০ জন নেতা-কর্মী অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকলাইন মোস্তাক রাতুল সরকার, উপজেলা ছাত্রনেতা হাবিবুর রহমান ইমন এবং কলেজ ছাত্রনেতা সিয়াম সরকার, এস এম ফয়সাল মারুফ, সিয়াম আহমেদ, প্রতীক হাসান, সোহান সরকার, শিমুল সরকার ও আকিবসহ অন্য নেতা-কর্মীরা।

ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরাই ছিল এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে বাড়িঘর, বাজার ও জনসমাগমস্থলে জমে থাকা পানি অপসারণ এবং পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার কমানো সম্ভব।

জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

Update Time : 08:11:03 am, Tuesday, 20 October 2026