Dhaka 4:07 am, Thursday, 29 October 2026

পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি 

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা WARPO দেশের ১৩ টি জেলায় অ্যাকুইাফার ম্যাপিং ও পানি সংকটাপন্ন এলাকা মূল্যায়ন শীর্ষক সমীক্ষা কার্যক্রম পার্বতী পুর উপজেলায় হল রুমে গত ১৭ অক্টোবর থেকে আজ ১৯ অক্টোবর হতে শেষ হল তিন দিনের কর্মশালা। জানা গেছে উক্ত কর্মশালা বাস্তবায়নে WARPO, আয়োজনে সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস পাবলিক ট্রাস্ট, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত। WARPO সূত্রে জানা যায়, বাংলাদেশ পানি আইন-২০১৩ ও পানি বিধিমালা-২০১৮ বাস্তবায়নে উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের ১৩টি জেলা —দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এর ভূ-গর্ভস্থ পানির বর্তমান মজুদ, ব্যবহার, চাহিদা ও গুণগতমান নিরূপণ করা হবে। উত্তর-পশ্চিম অঞ্চলে প্রাকৃতিক খাল-বিল ও ভূগর্ভস্থ পানির মজুদ থাকা সত্ত্বেও শুষ্ক মৌসুমে অতিরিক্ত পানি উত্তোলন, অপরিকল্পিত নগরায়ণ ও পুনর্ভরণ ক্ষমতা হ্রাসের কারণে নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিচ্ছে। বরেন্দ্র অঞ্চলে বছরে গড়ে ০.২৩ থেকে ০.৩৮ মিটার হারে পানির স্তর নিচে নামছে বলে গবেষণায় উঠে এসেছে। এই সমীক্ষার গুরুত্বপূর্ণ অংশ হলো স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং পার্বতীপুরে কৃষক, নারী, শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর সাথে টেবিল বৈঠক করে তাদের স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতা নেওয়া হচ্ছে। এর মাধ্যমে ইউনিয়ন/মৌজা পর্যায়ে পানি সংকটের চিত্র তুলে ধরে ভবিষ্যৎ পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার ভিত্তি তৈরি করা হবে। WARPO দেশের সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার (IWRM) জাতীয় সমন্বয়কারী সংস্থা হিসেবে তথ্যভিত্তিক পানি শাসন জোরদার করতে এই উদ্যোগ নিয়েছে। প্রকল্পের মাধ্যমে টেকসই পানি উত্তোলন সীমা নির্ধারণ ও অ্যাকুইফারভিত্তিক মানচিত্র প্রণয়ন করা হবে, যা জাতীয় পানি নীতি ও আইন বাস্তবায়নে কাজে লাগবে। উপজেলার এ কর্মশালার যারা অংশ নেন, এরা হল – মোঃ আব্দুস সামাদ,, মোঃ আজাদ রহমান, মোঃ ফাহাদ রহমান, মোছাঃ জুলেখা আক্তার, মোঃ মাখুন, মোঃ বাদশা, মোঃ শফিকুল ইসলাম,মোঃ স্বাধীন চন্দ্র, মোঃ জিয়াউর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, নিপেন চন্দ্র, মোঃ কবির হোসেন, ,মোঃ সুমন, মোঃ আলম মোঃ নুর আলম, মনিনা, সুরমানা , কাদেশ, প্রীতি প্রারস এবং দুলাদিন্দী প্রমূখ।

তাং- ১৯/১০/২৬ ইং

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি 

Update Time : 07:07:04 pm, Monday, 19 October 2026