Dhaka 12:45 am, Thursday, 29 October 2026

সাতক্ষীরায় জেলা আইসিটি ও ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

  • Reporter Name
  • Update Time : 08:59:30 pm, Sunday, 18 October 2026
  • 70 Time View
  1. মোঃ আহাজ উদ্দীনঃ জেলা আইসিটি ও ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (আইসিটি) সুমাইয়া রহমান। সভায় গত মাসের সভার কার্যবিবরণীতে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য দেন জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা। সভার উপস্থিত কমিটির সদস্য দপ্তর কর্মকর্তাগণ। সভায় জেলার ১২০টি আইসিটি ল্যাবসমৃদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানের আইসিটি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জেলার চারটি রোবটিকস কর্নার ও ভাষা শিক্ষণ কার্যক্রম পরিচালনাকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ, কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং এ কাজে মাস্টার ট্রেইনারদের সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ ও ইনোভেশন সংরক্ষণ, সংগ্রহ এবং নতুন নতুন ধারণা আহরণ ও মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে স্থাপিত ডিসপ্লে বিলবোর্ডগুলো সচল রেখে সেবাসংক্রান্ত তথ্য প্রচারের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আলোচনা হয়।

সরকারি দপ্তরগুলোর ওয়েব পোর্টালে সেবা সংক্রান্ত তথ্য ও সিটিজেন চার্টার নিয়মিত হালনাগাদ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে জনস্বার্থসংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের তথ্য, যেমন হাসপাতালের চিকিৎসকদের তথ্য, নিয়মিত হালনাগাদ রাখার বিষয়টি আলোচনায় উঠে আসে। সভায় ইউনিয়ন ডিজিটাল সেবা কেন্দ্রের মাধ্যমে জনগণের কাছে হালনাগাদ তথ্য পৌঁছে দেওয়া, নতুন নতুন উদ্ভাবনী ধারণা সংগ্রহ ও উপস্থাপনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে প্রতিবছর অন্তত দুটি ইনোভেশন কার্যক্রমের মাধ্যমে জনসাধারণকে সেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভা সঞ্চালনা করেন আইসিটি সহকারী প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

সাতক্ষীরায় জেলা আইসিটি ও ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

Update Time : 08:59:30 pm, Sunday, 18 October 2026