Dhaka 3:53 am, Thursday, 29 October 2026

কৈখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম শুভকে ঘিরে তরুণদের আগ্রহ

  • Reporter Name
  • Update Time : 09:48:13 am, Monday, 12 October 2026
  • 68 Time View

কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: রুহুল আমিন সুমন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫ নম্বর কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক আবুল কালাম শুভ। শিক্ষা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কথা উল্লেখ করে তাঁর সমর্থকেরা তাঁকে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তুলে ধরছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর নির্বাচনী তৎপরতাও স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম শুভ দীর্ঘদিন ধরে কৈখালী ইউনিয়নের শিক্ষা, খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বিভিন্ন দুর্যোগ, বেড়িবাঁধ ভাঙন এবং অসহায় পরিবারের সংকটে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ তাঁকে তরুণদের একটি অংশের কাছে পরিচিত করে তুলেছে বলে তাঁর সমর্থকদের দাবি।

নির্বাচনী গণসংযোগে আবুল কালাম শুভ বলেন, “এই কৈখালী ইউনিয়ন আমাদের, আর তরুণরাই আগামীর ভবিষ্যৎ। পুরোনো ধ্যানধারণা থেকে বেরিয়ে একটি আধুনিক, স্মার্ট ও দুর্নীতিমুক্ত কৈখালী গড়তে চাই। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে দালালমুক্ত করার উদ্যোগ নেব এবং সরকারি সেবা পেতে মানুষকে যেন কোনো অনিয়মের শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে কাজ করব।”

তিনি আরও বলেন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, খেলার মাঠ সংস্কার, বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা এবং সুন্দরবনকেন্দ্রিক পর্যটনশিল্পের বিকাশে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান তিনি।

স্থানীয় তরুণদের কয়েকজনের ভাষ্য, আবুল কালাম শুভ সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সঙ্গে নিয়ে কাজ করেন। তাঁদের মতে, তরুণদের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার কারণে তাঁর প্রতি আগ্রহ তৈরি হয়েছে।

ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তরুণ রাসেল হোসেন বলেন, “শুভ ভাই আমাদের আইকন। তিনি শিক্ষিত ও স্মার্ট। তিনি আমাদের মনের কথা বোঝেন। চেয়ারম্যান হিসেবে আমরা তরুণরাই তাঁকে চাই।”

৫ নম্বর ওয়ার্ডের কলেজছাত্রী সুমাইয়া খাতুন বলেন, “শুভ ভাই সব সময় মেয়েদের শিক্ষা ও নিরাপত্তার কথা বলেন। তাঁর চিন্তাভাবনা আধুনিক।”

আবুল কালাম শুভ কৈখালী ইউনিয়নের মুরব্বি, মা-বোন ও বিশেষ করে যুবসমাজের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

তবে নির্বাচনে তাঁর প্রকৃত জনসমর্থন, প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নযোগ্যতা এবং অন্যান্য সম্ভাব্য প্রার্থীর অবস্থান নির্বাচনী পরিস্থিতির পরবর্তী চিত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

কৈখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম শুভকে ঘিরে তরুণদের আগ্রহ

Update Time : 09:48:13 am, Monday, 12 October 2026