Dhaka 3:11 am, Thursday, 29 October 2026

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাধা দেওয়ায় হামলা,আহত-৬

  • Reporter Name
  • Update Time : 06:17:15 pm, Friday, 9 October 2026
  • 178 Time View

দেলোয়ার হোসেন সিকদার।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের চাতৈলভিটি এলাকায় গত মঙ্গলবার বিকেলে জোরপূর্বক জমি দখলে চেষ্টা করা হয়েছে।এসময় বাধা দিতে গেলে জমি দখল করতে আসা লোকজনের হামলায় ৬ জন আহতের ঘটনা ঘটে। এরমধ্যে নামের আলামিন নামের একজন গুরুতর আহত হয়েছেন এবং তার মাথায় ১৩ টি ও চোখের উপরই অংশে ৩ টি সেলায় করা হয়েছে, বাকি

আহতরা হলেন, শাহনাজ বেগম, সালমা বেগম, শাহিনুর, সেতু, মিতু।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,ইসমাইল হোসেন তার মৃত্যুর পূর্বে তার স্ত্রী সালমা বেগমের নামে ১৩ শতাংশ জমি লিখে দেন। সেই জমি সোরহাব হোসেন গং নিজের দাবি করে ঐ জমির উপর দিয়ে জোরপূর্ব একটি রাস্তা নির্মাণ করে। এবং পরবর্তীতে সোহরাব তার ছেলে খাইরুল হাসান খোকন,কছুমদ্দিন,

আমিনুর নাছুরুল,ফজল,তুষার,ফাতেমা আক্তার, খাদিজা, রিফাত সহ আরো কিছু বহিরাগতদের এনে সালমা বেগম ও শাহনাজ বেগমের জমিতে থাকা বিভিন্ন স্থাপনা ভেঙ্গে জোপূর্বক দখলের চেষ্টা করে। এ সময় সোহরাব হোসেন গংরা বাধা দিতে গেলে খাইরুল হাসান খোকন রড দিয়ে আলামিনের মাথায় আঘাত করলে আলামিনের মাথা ফেটে গিয়ে ঘটনাস্থলে আলামিন মাটিতে লুটিয়ে পড়ে। পরে এলাকাবাসী আলামিন কে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে যায়। কত বড় তো চিকিৎসক আল আমিনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করেন। আলামিনের মাথার আঘাত এত গভীর ও গুরুতর হয়েছে যে ১৩ টি সেলাই এবং চোখের উপরে তিনটি সেলাই করা হয়েছে। এছাড়াও হামলায় আহত শাহনাজ বেগম, সালমা বেগম, শাহিনুর, সেতু, মিতু,কামরুল ইসলামকে বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আলামিনের মা নুরুন্নাহার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাধা দেওয়ায় হামলা,আহত-৬

Update Time : 06:17:15 pm, Friday, 9 October 2026