Dhaka 12:45 am, Thursday, 29 October 2026

কালিয়াকৈরে মা ইলিশ সংরক্ষণে অভিযান 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনার সময় ১২ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। অভিযান পরিচালনার সময় ইলিশ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে ওই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা উপজেলা চত্বরে ভ্রাম্যমান আদালত বসিয়ে জব্দ কৃত চিংড়ি বিনষ্ট করেন।

অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, এসময় উপস্থিত ছিলেন নাজির আতিকুজ্জামান আতিক, উপজেলা মৎস্য দপ্তরের অফিস সহকারী মোসলেহ উদ্দিন ও ফিল্ড এসিস্টেন্ট আশানন্দ।

বুধবার রাতে উপজেলার তুরাগ নদীতে ইলেকট্রিক শক দিয়ে অবৈধ উপায়ে মাছ শিকারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন এর নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, বৃহস্পতিবার সকালে কালিয়াকৈরে মাছ সংরক্ষণে অভিযান পরিচালনার সময় কেমিক্যাল মিশ্রিত জেলি পুশকৃত চিংড়ি বাজারে পাওয়ায় তা জব্দ করা হয়। জেলি মিশ্রিত চিংড়ি মাছ মানব দেহের জন্য ক্ষতিকর। বাজার থেকে চিংড়ি মাছ ক্রয়ের সময় অবশ্যই ভালো ভাবে দেখে নিতে হবে।যাতে করে কেমিক্যাল মিশ্রিত বা পুশকৃত মাছ কেনা না হয়।এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে ইলেকট্রিক শক দিয়ে,রিং জাল, কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করে ক্ষতি করছে মাছ, জলজ কীটপতঙ্গ সহ জীববৈচিত্র।ভবিষ্যতেও অভিযান পরিচালনা মাধ্যমে দেশের মৎস্য সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষায় এ প্রচেষ্টা চলমান থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

কালিয়াকৈরে মা ইলিশ সংরক্ষণে অভিযান 

Update Time : 09:23:17 pm, Thursday, 8 October 2026