Dhaka 2:15 am, Thursday, 29 October 2026

পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার ঃ পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৭ অক্টোবর বিকেল ৩ টা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভাসহ সকল কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার ১৫০টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। এছাড়াও উক্ত সভায় উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ, আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, এবছর উপজেলার ১৫০টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা চলাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, আইন-শৃঙ্খলা রক্ষা, মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রতিটি মন্ডপে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি থাকবে বলে জানান। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পুঁজা মন্ডপের সেক্রেটারি ডিপেস চন্দ্র সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

Update Time : 07:19:30 pm, Wednesday, 7 October 2026