
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: রুহুল আমিন সুমন
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও সাধারণ মানুষের আস্থাভাজন ব্যক্তি মাওলানা আমিনুর রহমান।
তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা, ধর্মীয় শিক্ষা প্রচার এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। সৎ, নির্লোভ ও আদর্শবান ব্যক্তি হিসেবে কৈখালী ইউনিয়নের প্রতিটি গ্রামে তার ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে।
আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও দোয়া চেয়ে গণসংযোগ করে যাচ্ছেন তিনি।
গণসংযোগকালে মাওলানা আমিনুর রহমান বলেন, “আমি ক্ষমতার লোভে নির্বাচনে আসিনি। আমি এসেছি মানুষের খেদমত করতে। কৈখালী ইউনিয়ন আমার জন্মভূমি। এখানকার মানুষের দুঃখ-কষ্ট আমি কাছ থেকে দেখেছি। ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতিমুক্ত একটি আদর্শ ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে সবার আগে ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ভাতাসহ সকল সরকারি বরাদ্দ প্রকৃত হকদারদের মাঝে বন্টন করব। মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং উপকূলীয় এই জনপদের বেড়িবাঁধ রক্ষায় কাজ করব ইনশাআল্লাহ।”
স্থানীয়দের মতে, মাওলানা আমিনুর রহমান একজন সাদা মনের মানুষ। এলাকার যেকোনো সালিশ-বিচার, জানাজা, সামাজিক অনুষ্ঠানে তিনি সবসময় মানুষের পাশে থাকেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি সকল দলের মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য।
কৈখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা হাফেজ আব্দুল গফুর বলেন, “আমিনুর হুজুর একজন ভালো মানুষ। তিনি শিক্ষিত, দ্বীনদার। তার মতো মানুষ চেয়ারম্যান হলে ইউনিয়নে কোনো অন্যায় হবে না।”
তরুণ ভোটারদের অনেকেই বলেন, এমন একজন শিক্ষিত ও সৎ মানুষকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।
মাওলানা আমিনুর রহমান ৫ নং কৈখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
Reporter Name 


















