Dhaka 3:34 am, Thursday, 29 October 2026

পার্বতীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

স্টাফ রিপোর্টার ঃ আজ ৫ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্টানে এবারের বিষয় ছিল – “শিক্ষক মানেই আলোর দিশা” — এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬। এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশাকে সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর । উল্লেখ্য, ১৯৬৬ সালের ৫ অক্টোবর ILO/UNESCO কর্তৃক শিক্ষকদের মর্যাদা বিষয়ক সুপারিশ গৃহীত হয়। সেই ঐতিহাসিক দলিলের এবার ৬০ বছর পূর্তি। UNESCO এর তথ্য অনুযায়ী, ১৯৯৪ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। এবারের ৬০ বছর পূর্তিতে UNESCO, ILO, UNICEF এবং Education International যৌথভাবে প্যারিসে মূল অনুষ্ঠানের আয়োজন করেছে। এরেই সুত্র ধরে পার্বতীপুরে সকাল ১১টা ১৬ মিনিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক । এ সময় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে শিক্ষক/শিক্ষিকা ব্যানার নিয়ে অপেক্ষা করেন। প্রায় ১২ মিনিট পর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ উপস্থিত হলে বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে পুনরায় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, পেশাগত সুরক্ষা এবং আগামীর শিক্ষায় শিক্ষকদের ভূমিকা নিয়ে তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, শিক্ষক গড়েন সভ্যতা — শিক্ষকের হাত ধরেই আলোকিত সমাজ গড়ে ওঠে। শিক্ষকদের পেশাগত, সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। উক্ত অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মাদ্রাসা, কলেজের শিক্ষক প্রায় ডের শতাধিক শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

পার্বতীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

Update Time : 07:17:22 pm, Monday, 5 October 2026