Dhaka 12:46 am, Thursday, 29 October 2026

পাবনায় চাঁদা না দেওয়ায় চালককে মারধর ও কুপিয়ে জখম

  • Reporter Name
  • Update Time : 01:30:33 pm, Saturday, 3 October 2026
  • 132 Time View

পাবনা প্রতিনিধি:

পাবনা পৌর এলাকার চক পৈলানপুর মাঠপাড়ায় ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মোঃ সৈকত (২৮) নামে এক প্রাইভেটকার চালককে হাতুড়িপেটা ও ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এসময় তার কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। ​গতকাল শুক্রবার ২ অক্টোবর সন্ধ্যায় চক পৈলানপুর মাঠপাড়া এলাকার একটি চায়ের দোকানের ভেতরে এই হামলার ঘটনা ঘটে। আহত সৈকতকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ​এ ঘটনায় আহত সৈকতের বাবা মোঃ আমিন উদ্দিন ড্রাইভার বাদী হয়ে পাবনা সদর থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ​অভিযুক্ত ব্যক্তিরা হলেন ঘোষপুর এলাকার হাবিলের ছেলে মোঃ বিজয় (২৮), চক পৈলানপুর মাঠপাড়ার বাবুর ছেলে মোঃ পারভেজ (২৪) এবং একই এলাকার মোঃ আফছারের ছেলে মোঃ নাহিদ (২৫)।
​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারটির পরিবহন ব্যবসা রয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা কিছুদিন ধরে ড্রাইভার সৈকতের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল এবং চাঁদা না দিলে ব্যবসা বন্ধ ও প্রাণনাশের হুমকি দিচ্ছিল। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে সৈকত চা পান করার সময় অভিযুক্ত ব্যক্তিরা ধারালো চাকু, লোহার হাতুড়ি ও পিস্তল নিয়ে দোকানে প্রবেশ করে পুনরায় চাঁদা দাবি করে। ​চাঁদা দিতে অস্বীকার করায় ১ নম্বর আসামি বিজয়ের হুকুমে পারভেজ ও নাহিদ লোহার হাতুড়ি দিয়ে সৈকতের পাঁজরে আঘাত করে গুরুতর জখম করে। এছাড়া বিজয় ধারালো চাকু দিয়ে সৈকতের দুই পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। মারধরের একপর্যায়ে বিজয় সৈকতের পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ​এ সময় স্থানীয় রুবেল, হাফিজুল ও শাকিবসহ আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পিস্তল উঁচিয়ে প্রাণনাশের ও লাশ গুমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত সৈকতকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা থানা পুলিশ জানায়, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

পাবনায় চাঁদা না দেওয়ায় চালককে মারধর ও কুপিয়ে জখম

Update Time : 01:30:33 pm, Saturday, 3 October 2026