Dhaka 3:11 am, Thursday, 29 October 2026

কালিয়াকৈরে টাকা লেনদেনের বিরোধে হামলা-লুটের অভিযোগ ‎

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

‎

‎গাজীপুরের কালিয়াকৈরে টাকা লেনদেনকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর, শ্বাসরোধের চেষ্টা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেছেন মো. কবির হোসেন (৪২) নামে এক ব্যক্তি।

‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মৌচাক ইউনিয়নের বাসিন্দা মো. কবির হোসেনের সঙ্গে অভিযুক্তদের টাকা-পয়সা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। অভিযোগে ১ নম্বর বিবাদী হিসেবে মো. দাবির হোসেন (৪০), ২ নম্বর মো. নূর ইসলাম মণ্ডল (৪০), ৩ নম্বর মো. উদয় মণ্ডল (২০) এবং ৪ নম্বর ছানোয়ার হোসেন (৩৬)-এর নাম উল্লেখ করা হয়েছে।

‎লিখিত অভিযোগে কবির হোসেন দাবি করেন, টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে গত ২ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মৌচাক ইউনিয়নের বরাবর ছাপড়া মসজিদের পাশে ইমরানের চায়ের দোকানের সামনে অভিযুক্তরা তাকে একা পেয়ে ঘেরাও করেন। এ সময় তারা তাকে কিল-ঘুষি ও লাথি মারাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে ১ নম্বর অভিযুক্ত তার গলায় চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়, মারধরের একপর্যায়ে কবির হোসেন মাটিতে পড়ে গেলে অভিযুক্তরা তার পাঞ্জাবির পকেট থেকে কাজের নগদ ১৪ হাজার ৫০০ টাকা নিয়ে যান। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করেন তিনি।

‎আহত অবস্থায় কবির হোসেন শ্রীফলতলী সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে তিনি কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

‎অভিযোগকারী মো. কবির হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎তবে অভিযোগে আনা হামলা, লুট ও হুমকির বিষয়গুলো তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

কালিয়াকৈরে টাকা লেনদেনের বিরোধে হামলা-লুটের অভিযোগ ‎

Update Time : 09:41:50 am, Saturday, 3 October 2026