Dhaka 12:46 am, Thursday, 29 October 2026
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে হামলার অভিযোগ; ঘটনায় একজন গ্রেফতার, জড়িত অন্যদের শনাক্তে চলছে তদন্ত

পাবনায় সাংবাদিক নুরুন্নবীর ওপর সন্ত্রাসী হামলা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি:

পাবনার আতাইকুলায় সাংবাদিক মোঃ নুরুন্নবীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর আতাইকুলা থানার মধুপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক মোঃ নুরুন্নবী আতাইকুলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি স্থানীয় দৈনিক ‘জীবন কথা’ এবং ঢাকার একটি জাতীয় পত্রিকায় কর্মরত রয়েছেন।

হামলার ঘটনায় মোঃ ইমরান হোসেন, সাদ্দাম ও সানাইসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে আতাইকুলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মো: ইমরান হোসেনকে গ্রেফতার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে সাংবাদিক নুরুন্নবীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আতাইকুলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক সমাজ।

আতাইকুলা প্রেসক্লাবের আহ্বায়ক আলহাজ্ব ডাঃ আব্দুস সালামসহ ক্লাবের সকল সদস্য এক যৌথ বিবৃতিতে বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন হামলা অত্যন্ত ন্যাক্কারজনক।” তাঁরা অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত সকল হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ সৃষ্টিতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে হামলার অভিযোগ; ঘটনায় একজন গ্রেফতার, জড়িত অন্যদের শনাক্তে চলছে তদন্ত

পাবনায় সাংবাদিক নুরুন্নবীর ওপর সন্ত্রাসী হামলা, গ্রেফতার ১

Update Time : 11:18:35 am, Wednesday, 23 September 2026