Dhaka 2:14 am, Thursday, 29 October 2026

পার্বতীপুরে পল্লীতে মাদক বিরোধী অভিযান 

স্টাফ রিপোর্টার ঃ পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদকের বিরুদ্ধে গণসচেতনতামূলক অভিযান চলমান থাকার কথা জানান ইউ’পি চেয়ারম্যান। জানা গেছে ২০ সেপ্টম্বর সন্ধ্যায় খাগড়াবন্দ শাহগঞ্জ হাটে জীবন ধ্বংসকারী মাদকের কুফল ও মাদকমুক্ত সমাজ গঠন শীর্ষক সভা অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসৃচি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ। অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন, এলাকার হায়দার আলী, বন পাহারায় নিয়োজিত শাহজাহান, সিনিয়র শিক্ষক রেজাউল আলম শাহ, বিএনপি নেতা মেজবাহুল হক শাহ, সংরক্ষিত মহিলা সদস্য আনজুম আরা, মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার এইচ আর হাবিব। তারা বলেন, কুইক চিকস-৫ সংলগ্ন বাড়ি, ব্রিজের নিচে কৃত্রিম ঘর ও বেত বাগান মাদক লেনদেনের নিরাপদ আস্তানা হয়ে উঠেছে। মাদকমুক্ত সমাজ গড়তে পাড়া-মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠন, কারবারিদের চিহ্নিত করা এবং প্রশাসনের আন্তরিক সহযোগিতার দাবির কথা তুলেন । ঐ অনুষ্ঠানে মাদক মুক্ত করার লক্ষ্যে ইউ’পি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ বলেন, “আমি আমার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান চালাচ্ছি। এ সপ্তাহে খাগড়াবন এবং খনি এলাকার পাঁচপীরে অভিযান করছি । আশা করছি, ইউনিয়নকে মাদকমুক্ত রাখবো ইনশাআল্লাহ।তিনি আরও বলেন, আগামীতে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে মত পোষণ করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব তোছাদ্দেক হোসেন শাহ, অব. পুলিশ কর্মকর্তা আলহাজ্ব আলফাজ হোসেন, মহিলা সদস্য জাফরিন নাহার, মোঃ মোকাররম হোসেন, মোঃ আতাউর রহমান, মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ। উক্ত অনুষ্টানটি সঞ্চালনা করেন, আলাউদ্দিন পাইকাড়। এছাড়াও উপস্থিত ছিলেন ঐ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

পার্বতীপুরে পল্লীতে মাদক বিরোধী অভিযান 

Update Time : 06:58:40 pm, Monday, 21 September 2026