Dhaka 3:10 am, Thursday, 29 October 2026

সাতক্ষীরায় যুবদলের নতুন কমিটি: সাতক্ষীরায় একটি বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

  • Reporter Name
  • Update Time : 10:47:37 am, Monday, 21 September 2026
  • 81 Time View

মোঃ আহাজ উদ্দীনঃ সাতক্ষীরায় যুবদলের নতুন কমিটি: আনন্দ মিছিলে মুখর শহর, আগামী নির্বাচনে ৪ আসনেই বিজয়ের প্রত্যয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক নবগঠিত কমিটি ঘোষণা করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় সংসদকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় একটি বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জাতীয় ও দলীয় পতাকা এবং বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সভাপতিত্ব করেন সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাজরিন আহমেদ চিশতী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এবং মাসুম রানা সবুজ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এইচ এম রহমাতুল্লাহ পলাশ বলেন, আমাদের পথ চলার দিশারী, যিনি দীর্ঘদিন ধরে এই দলকে পরিচালনা করেছেন—দেশরত্ন বেগম খালেদা জিয়া। আজকে যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, যুবদলের সম্মানিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নূর ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সাতক্ষীরায় যুবদলের এই কমিটি উপহার দিয়েছেন।
​তিনি আরও বলেন, উপরে আল্লাহ আছেন, এই দলকে আমরা সুশৃঙ্খলভাবে একত্রিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী নির্বাচনে সাতক্ষীরার এই চারটি আসনেই ধানের শীষকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানকে উপহার দেব। যুবদলের যে ভাইয়েরা আজ এখানে উপস্থিত আছেন, যারা আসেননি তাদের প্রতিও আহ্বান জানাচ্ছি—সব ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে যুবদল করুন। আর কোনো গ্রুপিং চলবে না।
​হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সহ-সভাপতি, মোঃ শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক, মমতাজুল ইসলাম চন্দন এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করে সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

সাতক্ষীরায় যুবদলের নতুন কমিটি: সাতক্ষীরায় একটি বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

Update Time : 10:47:37 am, Monday, 21 September 2026