Dhaka 4:43 am, Thursday, 29 October 2026

বরিশাল শহর আজ অনাগত বেওয়ারিশ নবজাতক শিশুর লাশের মিছিল 

  • Reporter Name
  • Update Time : 03:42:51 pm, Friday, 11 September 2026
  • 101 Time View

স্টাফ রিপোর্টার,: তিন দিনের ব্যবধানে বরিশালের বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার হয়েছে তিনটি নবজাতকের মরদেহ। গত ৮ সেপ্টেম্বর রাতে শীতলাখোলা বন বিভাগের সামনে ময়লার স্তূপ থেকে দুটি এবং ১০ সেপ্টেম্বর বিকেলে সিএনবি রোড খালের পাশ থেকে আরও একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনাগুলো কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্ন তুলছে না,বরং আমাদের সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার চরম অবক্ষয়ের এক ভয়ংকর চিত্র ফুটিয়ে তুলছে।

মেডিকেল ও সচেতন মহলের মতে,শহরের বিভিন্ন মেস, সাবলেট বাসা,অননুমোদিত হোটেল-মোটেল এবং বিনোদন কেন্দ্রে উঠতি বয়সী ছেলেমেয়েদের অনৈতিক ও অনিয়ন্ত্রিত মেলামেশার পরকিয়া প্রেমের ফসল হিসেবেই এই অনাগত প্রাণগুলোর এমন নির্মম পরিণতি ঘটছে। এখনই যদি এই অবক্ষয় রোধ করা না হয়,তবে এর ভয়াবহতা আরও বাড়বে এবং পুরো সমাজ এক গভীর সংকটের মুখে পতিত হবে।

এই পরিস্থিতি থেকে উত্তরণে আমাদের শহরের মেস,সাবলেট বাসা,সন্দেহজনক হোটেল এবং বিনোদন কেন্দ্রগুলোতে প্রশাসনের নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করতে হবে।

পাড়া-মহল্লায় কিশোর-কিশোরী,তরুণ-তরুণী এবং অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা ও প্রচারণার আয়োজন করা দরকার।

বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক (ডিসি),উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে একযোগে মাঠে নেমে এর প্রতিকার ও সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করা দরকার।

অনতিবিলম্বে এই সামাজিক ব্যাধি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা সময়ের সবচেয়ে বড় দাবি। সচেতন হোন,সমাজকে রক্ষা করুন দাবি নেটিজেনদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভিসার প্রলোভনে লিবিয়ায় মানবপাচার? উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বন্দিত্ব, মুক্তিপণ আদায়ের অভিযোগ—নেপথ্যে কারা?

বরিশাল শহর আজ অনাগত বেওয়ারিশ নবজাতক শিশুর লাশের মিছিল 

Update Time : 03:42:51 pm, Friday, 11 September 2026